পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। আজ সোমবার (৩১ মার্চ) সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। ঈদ খুশি নিয়েই হাজির হয়।
খুশির ঈদ
রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ২৯ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপন করবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা এদিন তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত। রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে চাঁদ রাতের ঈদ আনন্দ। এ আনন্দ মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অপূর্ব উৎসব।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শান্তির বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। শনিবার সকালে কলকাতার রেড রোডে ঈদ উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা।